বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র মেজবাউল হকের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র মেজবাউল হকের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

গণঅভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে শুরু হয় রদবদল। প্রথম ধাপে গভর্নর, দুই ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও গভর্নরের নীতি উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হয়। তারা সবাই ছিলেন চুক্তিভিত্তিক কর্মকর্তা। এবারই প্রথম একজন নিয়মিত কর্মকর্তার পদত্যাগ ঘটল।

মেজবাউল হক দীর্ঘদিন কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগ যেমন- পেমেন্ট সিস্টেম, আইটি এবং অফসাইট সুপারভিশনের দায়িত্বে ছিলেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি নির্বাহী পরিচালক এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পান।

তবে তার দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। বিশেষ করে, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তার নাম উঠে আসে কিছু সংবাদমাধ্যমে। অভিযোগ অনুযায়ী, ঘটনার পর তিনি বিদেশি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আইটি রুমে প্রবেশের অনুমতি দিয়েছিলেন, যা তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।

তৎকালীন সরকারের ঘনিষ্ঠ মহলে তার প্রভাব ছিল বলেও অনেকে মনে করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তবে সরকারের পতনের পর পরিস্থিতি বদলে যায়। তাকে ঢাকার প্রধান কার্যালয় থেকে রাজশাহীতে বদলি করা হয়। পরবর্তী সময়ে তিনি পদত্যাগ করেন।

ব্যাংকিং ক্যারিয়ারে তিন দশকের বেশি সময় পার করা মেজবাউল হক ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026