© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাপানের বিমানবন্দরে ধরা পড়লো পাকিস্তানের ‘নকল ফুটবল দল’

শেয়ার করুন:
জাপানের বিমানবন্দরে ধরা পড়লো পাকিস্তানের ‘নকল ফুটবল দল’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৩ এএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৫
মানবপাচারের এক অভিনব কৌশল উদঘাটন করেছে জাপানি কর্তৃপক্ষ। ফুটবল খেলোয়াড় সেজে জাপান যাওয়ার চেষ্টা করায় পাকিস্তান থেকে আসা ২২ জনকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এই চক্রের মূল হোতা মালিক ওয়াকাসকে গ্রেপ্তার করেছে।

এফআইএ জানিয়েছে, সিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি দল ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামের একটি ভুয়া ক্লাবের খেলোয়াড় পরিচয়ে জাপানে যায়। সেখানে তাদের নথি জাল প্রমাণিত হলে জাপানি কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠায়।

তদন্তে জানা গেছে, এই চক্রের হোতা মালিক ওয়াকাস ভুয়া ফুটবল ক্লাব তৈরি করে মানবপাচার করতেন। প্রতি ব্যক্তির কাছ থেকে তিনি ৪০ লাখ পাকিস্তানি রুপি (১৩-১৫ হাজার মার্কিন ডলার) নিতেন। জাল নথিপত্রে খেলার সময়সূচিসহ বিভিন্ন তথ্য উল্লেখ করা ছিল। তবে জাপানি কর্তৃপক্ষ দ্রুতই তাদের ভুয়া নিবন্ধন সনদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাল ছাড়পত্র ধরে ফেলে।

জিজ্ঞাসাবাদে মালিক ওয়াকাস স্বীকার করেছেন যে, তিনি এর আগেও একই কৌশলে ২০২৪ সালের জানুয়ারিতে ১৭ জনকে জাপানে পাঠিয়েছিলেন। তার কাছ থেকে জাল নথি এবং ফুটবল ফেডারেশনের ভুয়া লেটারহেড জব্দ করা হয়েছে। ওয়াকাসের বিরুদ্ধে একাধিক মানবপাচারের মামলা রয়েছে।

এমকে/এসএন

মন্তব্য করুন