© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীমান্তে বিএসএফ জওয়ান নিহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
সীমান্তে বিএসএফ জওয়ান নিহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত: স্বরাষ্ট্রমন্ত্রী
own-reporter
০৯:৩৭ পিএম | ১৭ অক্টোবর, ২০১৯

রাজশাহীর চরঘাট সীমান্তে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলির ঘটনায় এক জওয়ান নিহত হবার ঘটনা অনাকাঙ্খিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরাকে কেন্দ্র করে বিএসএফের কয়েকজন সদস্য রাজশাহীর চারঘাটা সীমান্তের ৫০০ গজের মধ্যে প্রবেশ করলে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

রাজশাহীর চরঘাট সীমান্তে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলির ঘটনায় এক জওয়ান নিহত হবার ঘটনা অনাকাঙ্খিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরাকে কেন্দ্র করে বিএসএফের কয়েকজন সদস্য রাজশাহীর চারঘাটা সীমান্তের ৫০০ গজের মধ্যে প্রবেশ করলে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

এর আগে চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ইলিশের প্রজনন মৌসুমে এখন নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় জেলেরা যেন নদীতে ইলিশ শিকার করতে না পারে সে জন্য বিজিবি সদস্যদের নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নদীতে অভিযানে যান তিনি।

তিনি বলেন, ‘আমরা দেখতে পাই, পদ্মা-বড়ালের মোহনায় বাংলাদেশের সীমানার ভেতর একটি নৌকায় করে তিনজন ভারতীয় জেলে ইলিশ শিকার করছে। তাদের আটকের চেষ্টা করা হলে দুইজন পালিয়ে যায়। একজনকে আটক করা সম্ভব হয়। খবর পেয়ে বিএসএফ সদস্যরা এসেই গুলি ছোড়া শুরু করে। জবাবে বিজিবিও তখন গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা পিছু হটে।’

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন