© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসির সংলাপে জাতীয় পার্টির ডাক পাওয়া প্রশ্নে সচিবের মন্তব্য

শেয়ার করুন:
ইসির সংলাপে জাতীয় পার্টির ডাক পাওয়া প্রশ্নে সচিবের মন্তব্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৮ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচন কমিশনের ডাকা আসন্ন সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কি না সেটা নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‌‘কোনো একটা রাজনৈতিক দলকে ডাকা হবে কি না আমার মনে হয়, এই প্রশ্নটা প্রিম্যাচিউর। কারণ, আমি বলেছি সংলাপের বিষয়টি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী হবে। আমি তো কমিশনের মেম্বার না। কাজেই আমাকে যদি এটা জিজ্ঞেস করা হয়ম তবে আমি বলবো, এটা আমার জন্য খুবই বিব্রতকর। আগামী রোববার বা সোমবার কমিশন মিটিং করবে, সেখানে এই সিদ্ধান্ত হবে।

আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের বৈঠকে নতুন দলের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। 

টিকে/

মন্তব্য করুন