© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘যুবলীগ করার বয়স নিয়ে গণভবনে আলোচনা হবে’

শেয়ার করুন:
‘যুবলীগ করার বয়স নিয়ে গণভবনে আলোচনা হবে’
own-reporter
০৬:২৩ পিএম | ১৮ অক্টোবর, ২০১৯

অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজির অভিযোগে সম্প্রতি যুবলীগের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হওয়ার পর যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের বিষয়টি আলোচনায় এসেছে। তার ব্যাংক হিসাব তলব করার পাশাপাশি বিদেশ যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

ওমর ফারুকের বর্তমান বয়স ৭১। এই বয়সে যুবলীগের দায়িত্বে থাকা নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে। যদিও সংগঠনটির গঠনতন্ত্রে নির্দিষ্ট কোনো বয়স সীমা বেঁধে দেয়া নেই। আগামী ২৩ নভেম্বর যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলে সংগঠনটি পরিচালনার জন্য নতুন নেতৃত্ব আসতে পারে বলে আলোচনা আছে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, কোন বয়স পর্যন্ত যুবলীগ করা যাবে, তা নিয়ে আগামী রোববার গণভবনে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হবে।

শুক্রবার সকালে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ওবায়দুল কাদের এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  বলেন, ‘যুবলীগের নেতাদের নিয়ে রোববার গণভবনে সভা ডেকেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সংগঠনটির চেয়ারম্যানকে ডাকা হয়নি। কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না, সেটা প্রধানমন্ত্রীর বিষয়। এটা দলের কার্যালয়ে ডাকা হলে আমি বলতে পারতাম।’

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন