বিদেশি সহযোগিতা ছাড়াই ২০০ জাহাজ তৈরি করবে ইরান
কোনো ধরনের বিদেশি সহযোগিতা ছাড়াই ৩০ কোটি ইউরো ব্যয়ে বিশাল আকারের ২০০টি কার্গো জাহাজ তৈরি করার পরিকল্পনা নিয়েছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক কোনো কোম্পানি জাহাজ তৈরি ও মেরামতের ব্যাপারে ইরানকে কোনো রকমের সাহায্য করছে না। খবর পার্সটুডের।
বৃহস্পতিবার ইরানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী রেজা রাহমানি বলেন,আমরা ২০০ কার্গো জাহাজ তৈরির পরিকল্পনা নিয়েছি এবং আমাদের সমুদ্র শিল্প উন্নয়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরান ৩০ কোটি ইউরো বিনিয়োগ করবে বলে তিনি জানান।
রেজা রাহমানি আরও বলেন, গত বছর যখন আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তখন থেকে দেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের বন্দরগুলোতে জাহাজ নির্মাণের ব্যাপারে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। আমাদের কোনো জাহাজ এবং কার্গো এখন আর মেরামতের জন্য বিদেশের ডকইয়ার্ডে যাচ্ছে না।
টাইমস/এসআই