© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেম নেই অথচ শপিং মলে আদনানের হাতে হাত মেহজাবিনের! (ভিডিও)

শেয়ার করুন:
প্রেম নেই অথচ শপিং মলে আদনানের হাতে হাত মেহজাবিনের! (ভিডিও)

ফাইল ছবি

entertainment-reporter
১২:৩৪ পিএম | ১৯ অক্টোবর, ২০১৯

জনপ্রিয় মডেল-অভিনেত্রী মেহজাবিন। বহুদিন ধরে তাকে নিয়ে গুঞ্জন, নাট্যনির্মাতা আদনান আল রাজিবের সাথে চুটিয়ে প্রেম করছেন তিনি। এমনকি এর আগে তারা দুজনই দেশ-বিদেশ ঘুরে বেরিয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

তবে বরাবরই এসব বিষয় অস্বীকার করেছেন আদনান ও মেহজাবিন। গণমাধ্যমকর্মীরা তাদের প্রেমের বিষয়ে যতবার প্রশ্ন তুলেছেন, ততবারই দুজনেই বলেছেন, তাদের মধ্যে প্রেম নেই। একজন আর্টিস্ট ও পরিচালকের মধ্যে যতটুকু সম্পর্ক থাকা দরকার, তাই আছে তাদের মধ্যে।

একটি ভিডিওকে কেন্দ্র করে তাদের মধ্যে 'প্রেমের' সেই গুঞ্জন আরো জোরালো হলো। ভিডিওতে দেখা গেছে নির্মাতা আদনান আল রাজীবের হাত ধরে শপিং মলে ঘুরছেন মেহজাবিন। তাও বিদেশের কোন শপিং মল নয় বাংলাদেশের বসুন্ধরা শপিং মলে।

ভিডিওটি 'প্রেমিক রাজীবের সাথে ক্যামেরায় ধরা পড়লেন মেহজাবিন' এই শিরোনামে Dhaka Talkies নামে একটি ইউটিউব চ্যানেল থেকে আপ করা হয়। 

প্রেম

এ বিষয়ে পরিচালক আদনানকে ফোন করা হলেও ধরেননি। আর মেহজাবিনকে ফোন করে ভিডিওর বিষয়ে জিজ্ঞাসা করার সাথে সাথে অপর প্রান্ত থেকে ফোন কেটে দেন এই অভিনেত্রী।

 

 

টাইমস/জেকে

মন্তব্য করুন