© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাঘায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

শেয়ার করুন:
বাঘায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
own-reporter-rajshahi
০১:৫১ পিএম | ১৯ অক্টোবর, ২০১৯

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় জামরুল ইসলাম (২৫) নামে এক যুবলীগ নেতা মারা গেছেন।

শনিবার সকাল ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জামরুল উপজেলার আড়ানী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মরহুম আফাজ উদ্দিনের ছেলে।

আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল জানান, গত ১৫ অক্টোবর শ্বশুরবাড়ি থেকে অটোরিকশায় স্ত্রী-সন্তান নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ৮টার দিকে চকসিংগা গ্রামের মসজিদ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায় অটোরিকশাটি। এতে পরিবারের সবাই আহত হয়। আহত অবস্থায় তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন