© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনগণ যেহেতু চায় তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে: গোলাম পরওয়ার

শেয়ার করুন:
জনগণ যেহেতু চায় তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪১ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ যেহেতু চায় তাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে।

জনগণের মতামত নিন, দেখবেন ৭০ ভাগ মানুষ পিআর পদ্ধতি চায়।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর টাউন হল মাঠে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।


জামায়াতের সেক্রেটারি বলেন, পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি মেনে নিলে ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামায়াত। দাবি আদায় ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করলে রাজপথে এর জবাব দেয়া হবে।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র লিখতে বিএনপির পরামর্শ নেয়া হয়েছে, জামায়াতের পরামর্শ নেয়া হয়নি। এ কারণে অনেক অসংগতি থাকা সত্ত্বেও বিএনপি জুলাই ঘোষণা পত্রের পক্ষে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এছাড়া এর কোনো ভিত্তি নেই। 

কেএন/টিকে


মন্তব্য করুন