© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পেশিশক্তির প্রভাব খাটিয়ে ক্ষমতা কুক্ষিগত করার দিন শেষ: গোলাম পরওয়ার

শেয়ার করুন:
পেশিশক্তির প্রভাব খাটিয়ে ক্ষমতা কুক্ষিগত করার দিন শেষ: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৭ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পেশিশক্তি ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করার দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুরে পাঁচ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামী জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী নির্বাচনে পিআর পদ্ধতি প্রণয়নসহ পাঁচটি গুরুত্বপূর্ণ দাবিতে দেশের বিভিন্ন বিভাগে কর্মসূচি পালন করছে।

এদিন, সাত বিভাগের শহরে কর্মসূচির অংশ হিসেবে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে জামায়াতের মহানগর শাখা এক সমাবেশ আয়োজন করে। সমাবেশ শেষে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান রাষ্ট্রীয় কাঠামোর অধীনে পুনরায় নির্বাচন হলে দেশে ফের ফ্যাসিবাদ সৃষ্টি হবে। তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণ চায় কিনা, তা জানতে সরকারকে গণভোট আয়োজনের আহ্বান জানান।

গোলাম পরওয়ার আরও বলেন, একটি পক্ষ সরকারকে চাপ প্রয়োগ করে প্রভাবিত করার চেষ্টা করছে। তবে, রাজনৈতিক আধিপত্য সৃষ্টি করে আর কেউ ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না।

ইএ/টিকে

মন্তব্য করুন