© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যারা সম্পদ লুট করে বিদেশে পাঠায়, তারা স্বাধীনতার শক্তি হতে পারে না : মাসুদ সাঈদী

শেয়ার করুন:
যারা সম্পদ লুট করে বিদেশে পাঠায়, তারা স্বাধীনতার শক্তি হতে পারে না : মাসুদ সাঈদী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০২ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, যারা দেশের সম্পদ লুট করে দেশের বাইরে পাঠায় তারা এ দেশের স্বাধীনতার শক্তি হতে পারে না। এই ৫০ বছর যারা রাষ্ট্র পরিচালনায় এসেছে, তারা সবাই দেশের সম্পদ বিদেশে পাচার করেছে।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পিরোজপুর শহরের পিটিআই, সাহাপাড়া, মধ্যকুমারখালীর পরে রায়েরকাঠীর রাজবাড়ীতে গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাসুদ সাঈদী বলেন, ৫ আগস্টের পর আমরা জামায়াত শিবিরের ভাইয়েরা প্রত্যেক মন্দিরে গিয়ে তাদের নিরাপত্তার জন্য রাত জেগে পাহারা দিয়েছি।

কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করি, অসাম্প্রদায়িক কথা বলে আমরা সমাজে হানাহানি করি না। সামনে আরেকটি সময় আসছে, এবারও যদি আমরা একই ভুল করি তাহলে বাংলাদেশকে ক্ষতি করার পেছনে আপনি-আমি দায়ী।

তিনি বলেন, আপনারা দেশকে যদি সত্যিকারের ভালোবাসেন, যারা দেশকে গড়তে চান ন্যায়, ইনসাফের কথা বলে, দুর্নীতিমুক্ত জীবন এবং সমাজ গঠনের কথা বলে- আসেন তাহলে তাদের সঙ্গে থাকি। যারা স্বাধীনতার কথা বলে দুর্নীতি করে, সম্পদ লুণ্ঠন করে এবং হিন্দুসহ অন্য ধর্মের ওপর হামলা চালায় ওরা কোনোদিন স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না।

এতে আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, পৌর আমির মাওলানা ইসহাক আলী খান, ২ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি অহিদুজ্জামান শেখ, সহ-সভাপতি আলোম মোল্লা, সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় নেতা গৌতম নারায়ণ রায় চৌধুরী ও গৌড়রায় চৌধুরী প্রমুখ।

ইএ/টিকে

মন্তব্য করুন