রংপুরে প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে রাস্তায় ফেলে মারপিট

রংপুরের তারাগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে খাদেমুল ইসলাম (২১) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবকে আটক করে কারাগারে পাঠিয়ে পুলিশ।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলা পরিষদ-তারাগঞ্জ বাজার সড়কে এ ঘটনা ঘটে।

খাদেমুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলার কাটগারী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আর ভুক্তভোগী ওই ছাত্রী তারাগঞ্জ সদরের একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে।

জানা গেছে, ছাত্রীটি স্কুলে যাতায়াতের পথে খাদেমুল ইসলাম তাকে প্রায় উত্ত্যক্ত করতেন। ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর ছাত্রীর বাবা গত ২০ সেপ্টেম্বর ঘটনাটি খাদেমুলের বাবাকে জানিয়ে ছেলেকে শাসন করতে বলেন। এতে খাদেমুল আরও বেপরোয়া হয়ে ওঠেন।

শিবার সকাল আটটায় নিজ বাড়ি থেকে হেঁটে ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। সাড়ে আটটার দিকে কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শাহিনুর ইসলামের বাড়ির সামনে উপজেলা পরিষদ-তারাগঞ্জ বাজার সড়কে খাদেমুল তার পথ আটকায়। কথা-কাটাকাটির একপর্যায়ে ওই ছাত্রীকে রাস্তায় ফেলে বেধড়ক মারপিট করে। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন ছুটে এসে ওই ছাত্রীকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন এবং খাদেমুলকে আটক করেন। পরে তারাগঞ্জ থানার পুলিশকে বিষয়টি জানালে পুলিশ খাদেমুলকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ, খাদেমুল তাকে এক বছর ধরে পথেঘাটে উত্ত্যক্ত করে আসছিল। তাকে প্রেমের প্রস্তাব দিলে রাজি না হওয়ায় রাস্তাঘাটে বিভিন্ন রকম ভয় দেখাত। শনিবার তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে রাস্তায় ফেলে মারপিট করে। এ ঘটনায় সে খাদেমুলের বিচার দাবি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে সালমা বলেন, মেয়েটির মুখে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। সে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

ওই স্কুলছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে দাবি করে অভিযুক্ত খাদেমুল ইসলাম বলেন, আগে তারা একে অপরকে ভালোবাসতো। দুই মাস থেকে ওই ছাত্রী আর তার সঙ্গে দেখা করে না। শনিবার তাকে বেয়াদব বলায় রাগে ওই ছাত্রীকে একটা থাপ্পড় দিয়েছিল সে।

তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী বলেন, ওই ঘটনায় ছাত্রীর বাবা শ্লীলতাহানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় খাদেমুলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ঘটনাস্থল তদন্ত করে ওই ছাত্রীকে মারপিটের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

ওই মামলায় খাদেমুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026