© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ, মুস্তাফিজের দরকার ৪ উইকেট

শেয়ার করুন:
জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ, মুস্তাফিজের দরকার ৪ উইকেট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩১ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের দরকার আর মাত্র ৪ উইকেট। এ লক্ষ্য পূরণ হলে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন তিনি। বর্তমানে ১১৬ ম্যাচের ১১৫ ইনিংসে ১৪৬ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন মুস্তাফিজ। ১২৯ ম্যাচের ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট নিয়ে এখনও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ শিকারি সাকিব আল হাসান। তাকে পেছনে ফেলতে আর ৪ উইকেট প্রয়োজন এ পেসারের।

এদিকে আগামীকাল শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে চলমান এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ। লংকানদের বিপক্ষেই সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে মুস্তাফিজের। কারণ শ্রীলংকা বিপক্ষে পারফরমেন্সে ধারাবাহিকতা আছে তার। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট শ্রীলংকার বিপক্ষেই নিয়েছেন তিনি। এজন্য ১৬ ম্যাচ খেলেছেন ফিজ। ১৫ ম্যাচে সর্বোচ্চ ২৭ উইকেট জিম্বাবুয়ের বিপক্ষে শিকার করেছেন এই বাঁ-হাতি পেসার।

এছাড়া সম্প্রতি বল হাতেও দারুণ ফর্মে আছেন মুস্তাফিজ। এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৮ রানে ৩ উইকেট শিকার করেন ফিজ। ম্যাচটি ৮ রানে জিতে সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ।

গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হওয়া ম্যাচে ৩৫ রানে ১ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।

ইএ/টিকে

মন্তব্য করুন