© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘শোনো সোমা’ গান নিয়ে হাজির বেলাল-কর্ণিয়া

শেয়ার করুন:
‘শোনো সোমা’ গান নিয়ে হাজির বেলাল-কর্ণিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২১ এএম | ২১ সেপ্টেম্বর, ২০২৫
ফজল আহমেদ বেনজিরের ‘প্রতিরোধ’ (১৯৮৬) ছবির জনপ্রিয় গান ‘শোনো সোমা’। নজরুল ইসলাম বাবুর লেখা গানটির সুর-সংগীত করেছিলেন শেখ সাদী খান। গেয়েছিলেন কুমার বিশ্বজিৎ ও হৈমন্তী শুক্লা।

প্রায় চার দশক পর এবার গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন বেলাল খান ও জাকিয়া সুলতানা কর্ণিয়া।



 এর মধ্যে গানচিত্রের শুটিংও হয়েছে।

বেলাল বলেন, ‘আশির দশকের জনপ্রিয় গানটি এই প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দিতেই এ উদ্যোগ। শিগগিরই কর্ণিয়ার ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হবে।’

এমকে/টিকে

মন্তব্য করুন