© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা : জামায়াত সেক্রেটারি

শেয়ার করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা : জামায়াত সেক্রেটারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৮ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বাংলাদেশের সরকারি-বেসরকারি এবং দেশ-বিদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অপরিসীম ভূমিকা রেখে যাচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের আবেগ ও ভালোবাসার জায়গা। এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় অবদান রাখতে হবে।’

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমমনা শিক্ষার্থীদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। সঞ্চালনা করেন চট্টগ্রাম নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও ড. মাহবুবূর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ‘অনেক ঐতিহ্য ও গৌরবের স্মৃতি বিজড়িত আমাদের প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা আমাদের অহংকার।

দেশে ও বিদেশে এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা ছড়িয়ে আছে এবং স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’
সভাপতির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘দেশ-বিদেশে প্রতিষ্ঠিত সাবেক ছাত্ররা আগামী দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও বর্তমান ছাত্রদের কল্যাণ ও নানবিধ সমস্যার সমাধানে এবং সম্ভাবনার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।’
চাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় জামায়াত নেতা জসিম উদ্দিন সরকার বলেন, ‘সাবেক চবিয়ানদের এই আয়োজনে আমরা আবেগে আপ্লুত। এই আয়োজন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করবে।

মিলনমেলায় আরো বক্তব্য দেন চবির সাবেক শিক্ষার্থী ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, সাবেক বিশ্ববিদ্যালয় সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, চবি শিবির সভাপতি মোহাম্মাদ আলীসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক একাধিক সভাপতি।

এবি/টিকে

মন্তব্য করুন