© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপি থেকে পদত্যাগ করলেন মাশকুর রাতুল

শেয়ার করুন:
এনসিপি থেকে পদত্যাগ করলেন মাশকুর রাতুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৫ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য মাশকুর রাতুল পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে নিজের পদত্যাগ পত্র দেন তিনি। তবে বিষয়টি আজ সোমবার (২২ সেপ্টেম্বর) জানাজানি হয়।


পদত্যাগপত্রে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের ফলে নিজের ব্যক্তিগত জীবন প্রভাবিত হওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছেন মাশকুর রাতুল। এ বিষয়ে মাশকুর রাতুল সাংবাদিকদের বলেন, ‘মানব জীবন মাত্রই রাজনৈতিক, তবে আপাতত লেখালেখিতে মনোনিবেশ করতে চাই।’


এসএস/টিএ

মন্তব্য করুন