© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে সিদ্দিককে ‘ডিভোর্স’ দিলেন মিম

শেয়ার করুন:
অবশেষে সিদ্দিককে ‘ডিভোর্স’ দিলেন মিম

ফাইল ছবি

entertainment-reporter
০১:২৭ পিএম | ২২ অক্টোবর, ২০১৯

অবশেষে সিদ্দিককে ‘ডিভোর্স’ দিয়েই দিলেন মিম। সোমবার বিকেলে এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি (মিম) নিজেই। তিনি জানান, বুধবার (২৩ অক্টোবর) ডিভোর্স পেপার সিদ্দিকের হাতে পৌঁছাবে।

এর আগে, বেশ কয়েকমাস ধরেই আলাদা থাকছেন সিদ্দিক-মিম। স্ত্রীর অভিযোগ, কিছুদিন আগেই একটি বিজ্ঞাপনে কাজ করার কথা থাকলেও বিজ্ঞাপনটির নির্মাতা রানা মাসুদকে সিদ্দিকই প্রভাবিত করে আমাকে বাদ দিতে বাধ্য করেছেন। পরে আমাকে বাদ দিয়ে অন্যকে নিয়ে কাজটি করিয়েছেন পরিচালক।

মিম আরও বলেন, সিদ্দিক নিজেও একজন শোবিজের মানুষ। অভিনয় করে, মডেলিং করে। এতে আমার কোনো আপত্তি নেই। তাহলে আমাকে নিয়ে তার আপত্তি কেন?

স্বামী হিসেবে আগেও ওর কাছে কোনো সহযোগিতা পাই নি, এখনো পাই না। সে জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি বিচ্ছেদের। বর্তমানে মা-বাবার সাথে থাকছেন মিম। আর একমাত্র পুত্র আরশ হোসেন তার বাবার সাথেই থাকছে বলে জানান মিম।

মিম আরও অভিযোগ করে বলেন, ছেলেকে ইদানিং আমার সাথে কথা বলতে দেয়া হচ্ছে না। আমি ছেলেকে পাওয়ার জন্য পরবর্তীতে আইনি পদক্ষেপ নেবো।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তাদের সংসারে পুত্রসন্তানের জন্ম হয়।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন