© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আ.লীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করছি : ভিপি সাদিক কায়েম

শেয়ার করুন:
আ.লীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করছি : ভিপি সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২০ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিনেট ভবনের সামনে তিনি এ ঘোষণা দেন।

সাদিক কায়েম বলেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর ওপরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা করেছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, গত এক বছর ধরে আমরা বারবার বলছি বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা জুলাইতে গণহত্যা চালিয়েছে এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্যাতন নিপীড়ন করেছে তাদের বিচার করতে হবে।

গত ১৬ বছরে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সব দোসরদের মাধ্যমে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে সেসব গণহত্যার বিচার করতে হবে, যোগ করেন তিনি। ডাকসুর নবনির্বাচিত ভিপি আরও বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও ডাকসু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।

এবি/এসএন

মন্তব্য করুন