© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারাদেশে বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

শেয়ার করুন:
সারাদেশে বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৩ এএম | ২৪ সেপ্টেম্বর, ২০২৫
সারা দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপ কেন্দ্র হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত। ফলে বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয়, আর উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা বৃষ্টির প্রবণতা আরও বাড়াতে পারে।

বুধবার (২৪ সেপ্টেম্বর):

বৃষ্টি: ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রা: দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে:

বৃষ্টি: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

তাপমাত্রা: দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে:

বৃষ্টি: চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

তাপমাত্রা: দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে:

বৃষ্টি: রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রা: দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এমকে/এসএন

মন্তব্য করুন