২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫৭৯ জন
ছবি: সংগৃহীত
০৪:১৪ পিএম | ২৪ সেপ্টেম্বর, ২০২৫
সারা দেশে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৬৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্য ঘটনায় আরও ৫১১ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় অভিযানে একটি একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, দুটি দেশীয় তৈরি এলজি, একটি কুড়াল, একটি কার্তুজের খোসা, ৩০ সীসার অংশ বিশেষ ও দুটি ককটেল জব্দ করা হয়।
এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পুলিশ সদরদপ্তর।
কেএন/টিএ