© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

শেয়ার করুন:
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৪ পিএম | ২৪ সেপ্টেম্বর, ২০২৫
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন রাতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান তিনি।

টিএ/

মন্তব্য করুন