© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২২৭০টি মামলা

শেয়ার করুন:
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২২৭০টি মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৩ এএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৫
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২২৭০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সারাদিনের অভিযানে এসব মামলা দায়ের করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে মামলার পাশাপাশি ৩৮৭টি গাড়ি ডাম্পিং ও ৯২টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এমআর 

মন্তব্য করুন