© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী দেলোয়ার গ্রেপ্তার

শেয়ার করুন:
সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী দেলোয়ার গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১০ এএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। দেলোয়ারের বিষয়ে মামলা ও তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, আজকে ঝটিকা মিছিলের কোনো আসামি গ্রেপ্তার করিনি। তবে গতকাল (বুধবার) ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের সবাইকে কোর্টে চালান করা হয়েছে।

ইউটি/টিএ


মন্তব্য করুন