© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল ১

শেয়ার করুন:
সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৩ এএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
সাতক্ষীরায় মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে পড়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল হাসান সিয়াম (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার কাঠিয়া সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম পৌরসভার মনজিতপুর এলাকার সৌদি প্রবাসী সাইফুল ইসলামের ছেলে। সে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে একটি মোটরসাইকেল ধোপা পুকুরের দিকে যাচ্ছিল। সিয়াম ওই মোটরসাইকেলের পেছনে বসে ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। রাস্তা কর্দমাক্ত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। এ সময় বাইক থেকে ছিটকে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সিয়াম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিএ/এসএন

মন্তব্য করুন