ফের জিতলেন মিশা-জায়েদ : হারলেন মৌসুমী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন মিশা সওদাগর ও জায়েদ খান।
ভোট গণনা শেষে শুক্রবার রাত ১টা ৫২ মিনিটে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিটির প্রধান ইলিয়াস কাঞ্চন ফলাফল ঘোষণা করেন। এর আগে এফডিসিতে বৃষ্টি উপেক্ষা করে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।
চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে শুধু একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে, মিশা সওদাগর-জায়েদ খান। তাদের বিপরীতে সভাপতি পদে মৌসুমী ও সাধারণ সম্পাদক পদে ইলিয়াস কোবরাসহ ৪জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নেন।
নির্বাচনে ১৮টি পদের সবগুলোতেই মিশা-জায়েদ প্যানেলের সদস্যরা বিজয়ী হন।
এক নজরে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব-
সভাপতি: মিশা সওদাগর।
সাধারণ সম্পাদক: জায়েদ খান।
সহসভাপতি: ডিপজল ও রুবেল।
সহসাধারণ সম্পাদক: আরমান।
সাংগঠনিক সম্পাদক: সুব্রত।
আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক: ইমন।
দপ্তর ও প্রচার সম্পাদক: জ্যাকি আলমগীর।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন।
কোষাধ্যক্ষ: ফরহাদ।
কার্যনির্বাহী পরিষদের সদস্য: অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, বাপ্পারাজ, মারুফ আকিব ও রোজিনা।
টাইমস/জিএস