© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কারিনা-শহিদের বিচ্ছেদেই জন্ম নেয় বলিউডের কালজয়ী প্রেমের গান!

শেয়ার করুন:
কারিনা-শহিদের বিচ্ছেদেই জন্ম নেয় বলিউডের কালজয়ী প্রেমের গান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৫ এএম | ২৮ সেপ্টেম্বর, ২০২৫
বলিউডে তারকাদের প্রেম-বিচ্ছেদ সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাগুলির একটি ছিল কারিনা কাপুর ও শহিদ কাপুরের সম্পর্ক ভাঙন। একসময় তাদের প্রেম নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। ‘ফিদা’ ও ‘জব উই মেট’-এ অন-স্ক্রিন রসায়নে দর্শক মুগ্ধ হলেও, ‘মিলেঙ্গে মিলেঙ্গে’ ছবির শুটিং চলাকালীনই এই জুটি আলাদা হয়ে যায়। এরপর আর কখনো একসঙ্গে কাজ করেননি তারা।

তবে বিচ্ছেদের পরও তাদের প্রেমঘন স্মৃতি নিয়ে তৈরি হয়েছিল একটি জনপ্রিয় গান। সম্প্রতি খ্যাতনামা গীতিকার সমীর অঞ্জন এক পডকাস্টে এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, কারিনা-শহিদের ব্রেকআপের সময় ‘মিলেঙ্গে মিলেঙ্গে’ ছবির একটি গান লেখা বাকি ছিল। তখন প্রযোজক বনি কাপুর তাকে অনুরোধ করেন এমনভাবে গান লিখতে, যাতে মনে হয় এটি করিনা-শাহিদের প্রেমের গল্প।

এরপর হিমেশ রেশমিয়ার সুরে, সমীর অঞ্জনের লেখা গান ‘কুছ তো বাকি হ্যায়, তেরে মেরে দরমিয়ান’ তৈরি হয়। গীতিকারের ভাষায়, এই গানটি ছিল কারিনা-শহিদের বাস্তব প্রেম ও বিচ্ছেদের প্রতিচ্ছবি। মুক্তির পর গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এখনও বলিউড প্রেমগানের তালিকায় জায়গা ধরে রেখেছে।

এবি/টিকে

মন্তব্য করুন