© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভালুকায় নাশকতার মামলায় চার বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার

শেয়ার করুন:
ভালুকায় নাশকতার মামলায় চার বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি

district-correspondent
০১:২০ পিএম | ২৬ অক্টোবর, ২০১৯

ময়মনসিংহের ভালুকায় নাশকতার মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মেদিলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- যুবদল নেতা আকমল খান, স্বেচ্ছাসেবক দল নেতা শামসুল হুদা বাবুল, শ্রমিক দল নেতা সফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা এস এম ফিরোজ আহমেদ।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, বিকেলে উপজেলার মেদিলা গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত পাঠানের মাছের খামারে বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরে সেখান থেকে চারজনকে আটক করা হয়।

ওসি জানান, এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ ছাড়া আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন