© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪৩টি চুমু দিয়ে ৪৩তম জন্মদিন উদযাপন অভিনেতা রণবীরের!

শেয়ার করুন:
৪৩টি চুমু দিয়ে ৪৩তম জন্মদিন উদযাপন অভিনেতা রণবীরের!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৩ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৫
দেখতে দেখতে জীবনের ৪২ বসন্ত পেরিয়ে ৪৩-এ পা রাখলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। গতকাল রবিবার ছিল তার জন্মদিন। বিশেষ এই দিনের শুরুটা হয়েছে ৪৩টি চুমু দিয়ে, এমনটা নিজেই জানিয়েছেন অভিনেতা।

এবারের জন্মদিনটি স্ত্রী আলিয়া ভাট এবং কন্যা রাহা কাপুরের সঙ্গে একদমই ঘরোয়াভাবে উদযাপন করেছেন রণবীর।

এদিন অনুরাগীদের চমকে দিয়ে অভিনেতা তার পোশাক ব্র্যান্ড এআরকেএস-এর ইনস্টাগ্রাম পেজে একটি লাইভ ইন্টারঅ্যাকটিভ সেশন করেন।

সেখানে এক ভক্তের প্রশ্নের উত্তরে ‘অ্যানিমেল’ তারকা জানান, তার মেয়ের একটি ছোট্ট ভালোবাসার অভিব্যক্তি তাকে বেশ আবেগপ্রবণ করে তুলেছে।



লাইভ সেশনে রণবীর বলেন, ‘আমি সারাদিন আলিয়া আর রাহার সঙ্গে কাটিয়েছি। রাহা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে, ও আমাকে ৪৩টা চুমু দেবে, আর আমি সেটা পেয়েছি। ও আমাকে একটি সুন্দর কার্ড বানিয়ে দিয়েছে, যা পেয়ে আমি অভিভূত। এটা সত্যিই নিখুঁত জন্মদিন।’

রণবীর তার জন্মদিনে শুভেচ্ছার জানানোর জন্য ভক্তদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘হাই, আমি এই মুহূর্তে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আমার জন্মদিনে যে ভালোবাসা আর শুভেচ্ছা পেয়েছি তার জন্য।

আজ আমি ৪৩ বছর বয়সী। যেমন দেখতেই পাচ্ছেন, আমার দাড়ি পেকে গেছে। প্রতি বছরই বয়স বাড়ছে। কিন্তু আমার হৃদয়ে রয়েছে গভীর কৃতজ্ঞতা, আমার পরিবার, বন্ধু, কাজ এবং সবচেয়ে বেশি আপনাদের জন্য। আপনারা আমাকে সত্যিই এই দিনটাতে বিশেষ অনুভব করিয়েছেন।

আর এই লাইভ চলাকালীন পিছন থেকে একটি চিৎকার শোনা যায়, রাহার সেই ‘ক্যামিও’ মুহূর্ত ভিডিওটিকে আরও বিশেষ করে তোলে।

বলা দরকার, রণবীরকে সামনে দেখা যাবে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ এন্ড ওয়ার’ ছবিতে, যেখানে তার সঙ্গে থাকছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। এছাড়াও ‘রামায়ণ’ মুক্তি পাবে ২০২৬-এর দীপাবলিতে। এই ছবির দ্বিতীয় অংশ মুক্তি পাবে ২০২৭-এর দীপাবলিতে।

এমআর/টিকে 

মন্তব্য করুন