© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অগ্রিম বুকিংয়ে ৩ দিনে ৯ কোটি আয় করল ‘কান্তারা চ্যাপ্টার ১’

শেয়ার করুন:
অগ্রিম বুকিংয়ে ৩ দিনে ৯ কোটি আয় করল ‘কান্তারা চ্যাপ্টার ১’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪১ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৫
তিন বছর আগে মুক্তি পাওয়া ‘কান্তারা’ সিনেমাটির প্রিক্যুয়াল আসছে। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘কান্তারা : আ লেজেন্ড চ্যাপ্টার ১’-এর।

মুক্তি উপলক্ষে গত ২৬ সেপ্টেম্বর কন্নড় সংস্করণের জন্য অগ্রিম বুকিং শুরু হয়েছিল, এরপর ২৮ সেপ্টেম্বরে হিন্দি, মালায়ালাম এবং অন্যান্য সংস্করণের জন্য খোলা হয়েছিল।

স্যাকনিল্ক বলছে, ছবিটির অগ্রিম বুকিং পরিসংখ্যান থেকে জানা যায় যে, এখন পর্যন্ত ছবিটির ১৩১,৪৯১টি টিকিট বিক্রি হয়েছে।

মাত্র তিন দিনের মধ্যে নিঃসন্দেহে এটি একটি উল্লেখযোগ্য কৃতিত্ব!



আয়ের দিক থেকে, ‘কান্তারা : আ লেজেন্ড চ্যাপ্টার ১ ইতিমধ্যেই অগ্রিম বুকিং থেকে ৯ কোটি রুপি আয় করেছে, যার মধ্যে ব্লক করা আসনও রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

‘কান্তারা চ্যাপ্টার ১’ ভারত জুড়ে ৫,১৯৫টি শো পাচ্ছে। ঋষভ শেঠি পরিচালিত এ সিনেমাটিতে অভিনয় করেছেন ঋষভ শেঠি, জয়রাম, রুক্মিনী বসন্ত, গুলশান দেবিয়া প্রমুখ।

উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কান্তারা’ ব্লকবাস্টার হিট ছিল। মাত্র ১৬ কোটি বাজেটে তৈরি সিনেমাটি বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছাড়িয়ে যায়।

কেএন/টিএ

মন্তব্য করুন