© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়া যে তিনটি ভ্যাকসিন নিতে রাজি হচ্ছেন না

শেয়ার করুন:
খালেদা জিয়া যে তিনটি ভ্যাকসিন নিতে রাজি হচ্ছেন না
own-reporter
০৫:২৯ পিএম | ২৮ অক্টোবর, ২০১৯

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া এবং ভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন নিতে রাজি হচ্ছেন না।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলন এ তথ্য জানান খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিকেল বোর্ডের প্রধান জিলন মিয়া সরকার।

মেডিকেল বোর্ডের প্রধান জিলন মিয়া সরকার বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য আমরা তাকে তিনটি ভ্যাকসিন দিতে চাচ্ছি। তা হলো- ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া এবং ভাইরাস প্রতিরোধের জন্য একটি। কিন্তু খালেদা জিয়া তা নিতে চাচ্ছেন না।

তিনি বলেন, তার (খালেদা জিয়া) পরিবারের পরামর্শের কারণে তিনি ভ্যাকসিন গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। এ ব্যাপারে আমরা এখনও তার সম্মতি পাইনি।

বাতের অত্যাধুনিক চিকিৎসা করার পূর্বশর্ত হিসেবে এই ভ্যাকসিনগুলো দেয়া দরকার বলেও জানান জিলন মিয়া।

 

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন