© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোরকা পরে হাসপাতালে পরীমনি

শেয়ার করুন:
বোরকা পরে হাসপাতালে পরীমনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৭ পিএম | ০১ অক্টোবর, ২০২৫
সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব চিত্রনায়িকা পরীমনি। কাজের খবরের পাশাপাশি নানা ঘটনা বা মূহূর্ত এ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন ঢালিউডের আলোচিত এ অভিনেত্রী।

কাজের বাইরে পরী এখন তার দুই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য আর মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়েই ব্যস্ত থাকেন। সন্তানদের সঙ্গে নানা মুহূর্তের ছবি তিনি প্রায়ই শেয়ার করেন সোশ্যালে।

তারই ধারাবাহিকতায় দেখা গেল, এবার দুই সন্তানকে নিয়ে টিকা দিতে হাসপাতালে ছুটে গেলেন পরীমনি।

সোশ্যালে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বোরকা পরে দুই সন্তানকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন পরীমনি। গাড়িতে বসে তাদের দু’জনের সঙ্গে অনেক কথাও বলেন তিনি। এরপর আসে হাসপাতালের পর্ব।সেখানে টিকা দেওয়া হয় রাজ্য ও প্রিয়মকে।

ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আজকে দুজনের ভ‍্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই।
বড় জনকে দেখেন কি করে।’

মুহূর্তের মধ্যেই অনুরাগীদের মন কেড়েছে ভিডিওটি। কারণ, মুখ ঢেকে পরীর বোরকা পরা সবার নজর কেড়েছে। মন্তব্যকারীদের অনেকেই তার লুকের প্রশংসা করছেন।

একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ মাশাআল্লাহ পরীমণি আপু বোরকাতে খুব সুন্দর লাগছে।’ অন্য একজনের কথায়, ‘খুব সুন্দর হয়েছে ভিডিওটা, দেখে খুব ভালো লাগল, শুভকামনা রইল।’ একজন লিখেছেন, ‘হিজাব নিকাবে আরও বেশি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ।’

কেএন/টিএ

মন্তব্য করুন