© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৎস্য উপদেষ্টা / ইলিশের রাস্তাগুলো ভরাট হয়ে গেছে, তাই কম পেয়েছি

শেয়ার করুন:
ইলিশের রাস্তাগুলো ভরাট হয়ে গেছে, তাই কম পেয়েছি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২০ এএম | ০২ অক্টোবর, ২০২৫
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, জাটকা ধরতে গিয়ে তারা ইলিশ ধ্বংস করে দিয়েছে। এ ছাড়া ইলিশের রাস্তাগুলো ভরাট হয়ে গেছে, এর কারণে এবার ইলিশ কম পেয়েছি। প্রতি বছরের মতো এ বছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা  ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।
 
বুধবার (১ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দিরে পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। 
 
তিনি আরও বলেন, আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম তাতে সফলতা এসেছিল। এতে করে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা হয়েছিল। এ বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে।
 
উপদেষ্টা আরও বলেন, ইলিশ মাছ কম আহরণের মূল কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জাল। সে কারণে এ বছর আমরা একটু বেশি সতর্ক থাকব। আশা করছি এ বছর একটু বেশি ইলিশ রক্ষা করতে পারব।
 
এ সময় উপস্থিত ছিলেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ডের এম্বাসীর ডিপুটি হেড অব মিশন দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।


টিজে/এসএন

মন্তব্য করুন