© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০২ পিস ইয়াবাসসহ সংগীতশিল্পী সুবর্ণা রুপা আটক

শেয়ার করুন:
১০২ পিস ইয়াবাসসহ সংগীতশিল্পী সুবর্ণা রুপা আটক
own-reporter
০৩:৪৪ পিএম | ২৯ অক্টোবর, ২০১৯

সংগীতশিল্পী হিসেবে নিজেকে পরিচয় দেয়া এক নারীকে ঢাকার খিলগাঁওয়ের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার দুপুরের দিকে এই অভিযান চালায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, আটক হওয়া নারীর নাম সুবর্ণা রুপা (৪০)। তিনি নিজেকে সংগীতশিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন।

সুবর্ণা রুপার কাছ থেকে ১০২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। সুবর্ণা রুপা ইয়াবা বড়ি বিক্রি করতেন। তিনি ইয়াবা সেবনেরও ব্যবস্থা করতেন। তার তথ্যের ভিত্তিতে ইয়াবা বড়ি সরবরাহকারী রুবেল নামের এক যুবককেও আটক করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগরের রমনা অঞ্চলের পরিদর্শক এ কে এম কামরুল ইসলাম।

আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন