© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিএনএ মেলাতে বাগদাদির অন্তর্বাস ‘চুরি’ করেছিলেন কুর্দি গুপ্তচর

শেয়ার করুন:
ডিএনএ মেলাতে বাগদাদির অন্তর্বাস ‘চুরি’ করেছিলেন কুর্দি গুপ্তচর
international-desk
০৫:০৬ পিএম | ২৯ অক্টোবর, ২০১৯

মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামি স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার জন্য মৃত্যুর আগেই তার অন্তর্বাস চুরি করা হয়েছিল বলে দাবি করেছেন সিরিয়ার কুর্দি বাহিনীর এক পরামর্শ দাতা।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কুর্দিদের নেতৃত্বে থাকা সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) পরামর্শ দাতা পোলাট ক্যান টুইট বার্তায় জানিয়েছেন, ‘বাগদাদির খোঁজ পেতে এবং তাকে খুব কাছ থেকে নজরে রাখার জন্য আমরা গত ১৫ মে থেকে সিআইএ-র সঙ্গে একসঙ্গে কাজ করছিলাম। আল বাগদাদিও ঘন ঘন নিজের আস্তানা বদল করছিল।’

উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিবের বারিশা গ্রামে শেষ বারের মতো ডেরা বেঁধেছিল আইএস জঙ্গি প্রধান। ‘আমাদের গুপ্তচররা যারা বাগদাদির কাছাকাছি পৌঁছতে সক্ষম হয়েছিল তারা ওর অন্তর্বাস চুরি করে। যাতে করে বাগদাদির পরিচয় সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত হওয়া যায়।’

শনিবার মার্কিন অভিযানে কোণঠাসা হয়ে সু়ড়ঙ্গের ভিতর সুইসাইড ভেস্ট (বোমা বাঁধা পোশাক)-এর মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন বাগদাদি।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন