© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ায় আটক বাংলাদেশি নাগরিকের পরিচয় জানতে হাইকমিশনের বিজ্ঞপ্তি

শেয়ার করুন:
মালয়েশিয়ায় আটক বাংলাদেশি নাগরিকের পরিচয় জানতে হাইকমিশনের বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ০২ অক্টোবর, ২০২৫
মালয়েশিয়ার জোহর প্রদেশের পেকান নানাস ক্যাম্পে বন্দি বাংলাদেশির পরিচয় জানতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

বুধবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশি ওই ব্যক্তির পরিচয় জানতে চায় হাইকমিশন।

ছবিসহ প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়ে, মালয়েশিয়ার জোহর প্রদেশের ক্যাম্পে বন্দি থাকা ওই ব্যক্তি অসুস্থতার কারণে কিছু বলতে কিংবা লিখতে পারেছেন না। বাংলাদেশি হিসাবে নথিভুক্ত ওই ব্যক্তির সাজা শেষ হলেও নাম-পরিচয় জানতে না পারায় দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না।

কেউ পরিচয় জানলে হাইকমিশনকে অবহিত করার জন্যও অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আইকে/টিএ 

মন্তব্য করুন