© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

শেয়ার করুন:
ময়মনসিংহে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
own-reporter-mymensingh
০৫:৫০ পিএম | ২৯ অক্টোবর, ২০১৯

বিস্ফোরক মামলায় ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু জানান, ২০১৩ সালের ১৮ মার্চ নগরীর জিলা স্কুল মোড় এলাকায় বিএনপি জোটের হরতালের সমর্থনে একটি মিছিলকে কেন্দ্র করে বিস্ফোরক মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলকে প্রধান আসামি করা হয়।

বিস্ফোরক মামলায় মঙ্গলবার টুটুল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, এর আগে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা টুটুল ৪ দফায় প্রায় ৮ মাস কারাবরণ করেন এবং বার বার জামিনে মুক্ত হন। তার বিরুদ্ধে বর্তমানে প্রায় ৩৭টিরও অধিক মামলা রয়েছে বলে জানিয়েছে স্বজনরা।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন