© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতিসংঘে সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহার করায় বাংলাদেশকে ফিলিস্তিনের কৃতজ্ঞতা

শেয়ার করুন:
জাতিসংঘে সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহার করায় বাংলাদেশকে ফিলিস্তিনের কৃতজ্ঞতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৪ পিএম | ০৩ অক্টোবর, ২০২৫
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।

শুক্রবার (৩ অক্টোবর) ফিলিস্তিন দূতাবাস এক বার্তায় এ বিষয়ে গভীর কৃতজ্ঞতা ব্যক্ত করে।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের এই 'মহৎ পদক্ষেপটি' এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং অটল সংহতির প্রতিফলন ঘটায়। এটি দুই জাতির মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে পুনঃনিশ্চিত করে।

উল্লেখ্য, ফিলিস্তিনের সমর্থনে বাংলাদেশ সরকার সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই পদের জন্য বাংলাদেশ আগ্রহী থাকবে।

ইএ/টিকে

মন্তব্য করুন