© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রেকর্ড ভাঙতে পারে পপ তারকা টেলর সুইফটের নতুন অ্যালবাম

শেয়ার করুন:
রেকর্ড ভাঙতে পারে পপ তারকা টেলর সুইফটের নতুন অ্যালবাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৩ পিএম | ০৩ অক্টোবর, ২০২৫
বিশ্বব্যাপী আজ মুক্তি পেয়েছে পপ তারকা টেলর সুইফটের বহুল প্রতীক্ষিত ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। আর এ অ্যালবাম দিয়েই সংগীতপ্রেমীদের হৃদয়ে আবারও নতুন করে ঝড় তুলেছেন গায়িকা।

শুক্রবার (৩ অক্টোবর) প্রকাশিত হয় টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। আর এ অ্যালবাম নিয়ে হলিউডের সংগীত বিশেষজ্ঞরা বলছেন, প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি বছরের সবচেয়ে আলোচিত সঙ্গীত অ্যালবামে পরিণত হয়েছে।



হলিউডের সংগীত বিশেষজ্ঞরা আরও বলছেন, চলতি বছরের অন্যতম সেরা বিক্রিত অ্যালবাম হতে পারে অ্যালবামটি। তাই পুরনো রেকর্ড ভাঙারও আভাস দিচ্ছে টেলরের নতুন অ্যালবাম।

এদিকে অন্তর্জালে আলোড়ন তুলেছে সদ্য প্রকাশিত অ্যালবামের প্রথম গান ‘দ্য ফেইট অব ওফেলিয়া’। ইউটিউবে মুক্তির ৮ ঘণ্টার মাথায় মিলিয়ন ভিউ পেয়েছে গানটি।

যদিও ‘দ্য ফেইট অব ওফেলিয়া’ গানের মিউজিক ভিডিও এখনও অর্ন্তজালে প্রকাশ করা হয়নি। গায়িকার নিজের পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত মিউজিক ভিডিওটি নেটদুনিয়ায় মুক্তি দেয়ার কথা রয়েছে আগামী ৫ অক্টোবর।

এমআর/টিকে  

মন্তব্য করুন