© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় আজ হালকা বৃষ্টির আভাস

শেয়ার করুন:
ঢাকায় আজ হালকা বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৭ এএম | ০৪ অক্টোবর, ২০২৫

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শনিবার (৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ ছিল।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।

কেএন/টিএ

মন্তব্য করুন