© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিএম কাদেরের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ

শেয়ার করুন:
জিএম কাদেরের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
own-reporter
০৭:১৩ পিএম | ৩০ অক্টোবর, ২০১৯

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকার মার্কিন দূতাবাসে কর্মরত কাউন্সিলর ব্রান্ট টি ক্রিসটানসেন।

বুধবার দলটির বনানীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

পার্টি সূত্রে জানা গেছে, চলমান রাজনীতি, বিরোধী দলের অবস্থান ও পরিকল্পনা, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয় আলোচনায় ওঠে আসে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন