© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলিউড ‘রাজা’ অক্ষয়

শেয়ার করুন:
বলিউড ‘রাজা’ অক্ষয়

অক্ষয় কুমার

entertainment-desk
০৪:৪৪ পিএম | ৩১ অক্টোবর, ২০১৯

অক্ষয় কুমার। তিন খানকে টপকে এখন তিনিই বলিউডের রাজা। সময়ের সাথে অভিনেতা এবং মানুষ হিসেবে অক্ষয় কতটা পরিণত হয়েছেন তা স্পষ্ট হয়ে যায় সাম্প্রতিক সময়ে তার ছবি নির্বাচন ও লুক কল্পনা করলে। বর্তমানে তার প্রায় প্রতিটি ছবিই ১০০ কোটির ক্লাবে।

২০১৯ সালে পর পর তিনটি সুপার হিট ছবি উপহার দিয়েছেন অক্ষয় কুমার। এর মধ্যে ‘কেসারি’ এবং ‘মিশন মঙ্গল’ এবং সর্বশেষ যুক্ত হয়েছে ‘হাউজফুল-৪’র নাম। মূলত ২৫ অক্টোবর দিপাবলী উপলক্ষে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, কৃতী স্যানন, ববি দেওল অভিনীত এই ছবিটি। এতেই মাত্র পাঁচ দিনেই ১০০ কোটির গন্ডি পার করে দেখালেন অক্ষয় কুমার।

‘হাউজফুল’ সিরিজটি বেশ জনপ্রিয়তা পেয়েছে অক্ষয় কুমারের জন্য। এই সিরিজের প্রতিটা পর্বে মানুষকে হাসিয়েছেন, বিনোদিত করেছেন তিনি। আগের পর্বগুলোতে নায়ক-নায়িকার পরিবর্তন আসলেও চারটি সিরিজে মূল নায়ক হিসেবে ছিলেন অক্ষয়।

বুধবার পর্যন্ত ‘হাউজফুল ৪’ ব্যবসা করেছে প্রায় ১৫০ কোটির কাছাকাছি। বর্তমানে ভারতের উত্তর ও পশ্চিমে রমরমিয়ে চলছে এই ছবি। তবে দেশটির দক্ষিণে ব্যবসা একটু কম হলেও বলিউডের বক্স অফিসে এরই মধ্যে সাড়া ফেলেছে ছবিটি।

এদিকে চলতি বছরের মোট তিনটি ছবি ছাড়াও ২০১৮ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমারে ‘২.০’ এবং ‘গোল্ড’ ও বক্স অফিসে দারুণ সফল। ফলে দুই বছরে পরপর পাঁচটি ছবিতে একাধিপত্য বজায় রেখে বলিউডের রাজা বনেছেন অক্ষয় কুমার।

নায়কের পাশাপাশি রিয়েল লাইফের হিরো হিসেবেও অক্ষয়ের জুড়ি নেই। মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তারও প্রমাণ মিলেছে আগেই। ভারতের বিহারে সবশেষ বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারকে মোট ১ কোটি রুপি দান করেছিলেন এ অভিনেতা।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন