© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আ. লীগের দুই পক্ষের সমাবেশ: মুন্সীগঞ্জে ১৪৪ ধারা জারি

শেয়ার করুন:
আ. লীগের দুই পক্ষের সমাবেশ: মুন্সীগঞ্জে ১৪৪ ধারা জারি
district-correspondent
০২:২২ পিএম | ০১ নভেম্বর, ২০১৯

আওয়ামী লীগের দুই পক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় মুন্সীগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া এলাকায় এ আদেশ বলবৎ থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার এই তথ্য জানান।

হাসিনা আক্তার বলেন, কামারখাড়া ইউনিয়নের ওয়ার্ড কমিটি ঘোষণা নিয়েই স্থানীয় আওয়ামী লীগের দুইটি পক্ষের মধ্যে উত্তেজনা। ওয়ার্ড কমিটি ঘোষণার পক্ষে কামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি আমীর হোসেন, আর বিপক্ষে অবস্থান নিয়েছেন সহ-সভাপতি আনিছ হালদার।

তিনি আরও বলেন, এ নিয়ে উভয় পক্ষ শুক্রবার একই স্থানে সমাবেশ ডাকে। তাই সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি এবং রাজনৈতিক সব কর্মসূচি স্থগিত করা করা হয়েছে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন