© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৪ বছরের বন্ধুকে স্বামী বানাচ্ছেন জুন মালিয়া

শেয়ার করুন:
১৪ বছরের বন্ধুকে স্বামী বানাচ্ছেন জুন মালিয়া

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া

entertainment-desk
০৩:৪১ পিএম | ০৩ নভেম্বর, ২০১৯

আবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া। দীর্ঘদিনের বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে আগামী ১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন তিনি। জানা গেছে, সৌরভ চট্টোপাধ্যায় কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী।

এর আগেও একবার বিয়ে করেছিলেন মালিয়া। সেই বিয়ের বিচ্ছেদও হয়েছে। সেই ঘরের এক ছেলে ও এক মেয়ে তার কাছে রয়েছে। মূলত তাদের কথা ভেবেই বিয়ের পিঁড়িতে বসছেন নায়িকা।

এদিকে সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে টানা ১৪ বছর সম্পর্কে থাকার পরও আগে বিয়ের সিদ্ধান্ত নেননি জুন মালিয়া। অবশেষে এবার দীর্ঘদিনের বন্ধুকে বিয়ের সিদ্ধান্তটা নিলেন তিনি।

প্রায় ২৩ বছর ধরে বাংলা ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করছেন জুন মালিয়া।‘লাঠি’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘নীল নির্জনে’, ‘পদক্ষেপ’, ‘২২ শ্রাবণ’, ‘দ্যা বং কানেকশন’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু সিনেমাতেই নয়, টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন