© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গোপসাগরে পাঁচ দিন ধরে ভাসতে থাকা ২৬ জেলে উদ্ধার

শেয়ার করুন:
বঙ্গোপসাগরে পাঁচ দিন ধরে ভাসতে থাকা ২৬ জেলে উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৭ পিএম | ০৮ অক্টোবর, ২০২৫
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৬ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী এ তথ্য জানান।

আইএসপিআর জানায়, ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ সমুদ্রে আটকা পড়ে। এতে ট্রলারে থাকা ২৬ জন জেলে পাঁচ দিন ধরে খাবার ও পানির সংকটে পড়েন।

খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ উদ্ধার অভিযানে অংশ নেয়।

পরবর্তী সময় নৌবাহিনীর সদস্যরা জেলেদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করেন। বর্তমানে তারা সুস্থ আছেন এবং পরবর্তী সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

নৌবাহিনী জানায়, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও জাহাজ উদ্ধার কার্যক্রমের পাশাপাশি তারা নিয়মিতভাবে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

কেএন/টিকে

মন্তব্য করুন