© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপশক্তি রুখতে সজাগ দৃষ্টি রাখুন: ওবায়দুল কাদের

শেয়ার করুন:
অপশক্তি রুখতে সজাগ দৃষ্টি রাখুন: ওবায়দুল কাদের
own-reporter-noakhali
০৩:২৬ পিএম | ২৭ ডিসেম্বর, ২০১৮

সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অপশক্তি মাথা নাড়া দিয়ে উঠতে পারে। কোন ভোট কেন্দ্রে যেন অপশক্তিরা আঘাত হানতে না পারে, সে জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বৃহস্পতিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এমপি প্রার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা নির্বাচনে স্বচ্ছ, নিরপেক্ষতা বজায় রাখবেন। বিএনপি প্রার্থীদের সাথে অসদাচরণ করবেন না। তাদের প্রচারে বাধা দিবেন না।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ অত্যন্ত ঠান্ডা মাথায় প্রচারনা, পথসভা, গনসংযোগ করবেন।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন