© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে নতুন মানচিত্র প্রত্যাখ্যান পাকিস্তানের

শেয়ার করুন:
ভারতে নতুন মানচিত্র প্রত্যাখ্যান পাকিস্তানের
international-desk
০৯:৪৭ পিএম | ০৩ নভেম্বর, ২০১৯

জম্মু-কাশ্মীরকে ভাগ করার পর ভারতের নতুন রাজনৈতিক মানচিত্র প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মানচিত্র প্রত্যাখ্যানের বিষয়টি জানায়। ২ নভেম্বর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই মানচিত্র প্রকাশ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল জানান, ভারতের নতুন মানচিত্রে জম্মু ও কাশ্মীর অঞ্চল প্রদর্শনের পাশাপাশি গিলজিট-বালতিস্তান এবং আজাদ কাশ্মীরের কিছু অংশকে আঞ্চলিক এখতিয়ারের মধ্যে চিত্রিত করার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, এই মানচিত্র ভুল এবং এর কোনো আইনগত ভিত্তি নেই। এটি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবসমূহের সম্পূর্ণ লঙ্ঘন।

৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে জম্মু-কাশ্মীর ও লাদাখ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল মোদি সরকার। ভারতের নতুন মানচিত্রে আছে ২৮টি অঙ্গরাজ্য ও ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন