© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরিচয় মিলেছে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ বাংলাদেশির

শেয়ার করুন:
পরিচয় মিলেছে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ বাংলাদেশির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৪ পিএম | ০৮ অক্টোবর, ২০২৫
ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপের সাত বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে জানা গেছে, দুকুম এলাকায় মাছধরা শেষে ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং বাকিরা হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত ৭ জনের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের আলী আকবার সেরাংয়ের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, শহীদ উল্লার ছেলে আরজু, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, ইব্রাহিম মিস্ত্রির ছেলে মোহাম্মদ রকি ও জামাল উদ্দিনের ছেলে জুয়েল।

একসঙ্গে একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

সারিকাইতের এক বাসিন্দা বলেন, একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এই দুর্ঘটনার খবর সহ্য করা সত্যিই কঠিন।

ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।

আইকে/টিকে

মন্তব্য করুন