© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচন নিয়ে কনফিউশনে দুই তথাকথিত সিনিয়র সাংবাদিক : প্রেস সচিব

শেয়ার করুন:
নির্বাচন নিয়ে কনফিউশনে দুই তথাকথিত সিনিয়র সাংবাদিক : প্রেস সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৯ পিএম | ০৯ অক্টোবর, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমি তো দেখছি সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে। আমি তো কনফিউশন দেখছি দু-একজন তথাকথিত সিনিয়র সাংবাদিকের মধ্যে।

তিনি বলেন, তারা দু-একটা সময়ে টেলিভিশনে আসেন, এসে বলেন। আমরা দেখি যে সোজা বাংলায় যাকে বলে ‘তারা মার্কেট গরম করতে চান’।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, আমরা দেখছি বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। আর আমি বলব, নির্বাচনের ট্রেন তো ছেড়ে গেছে। আপনি যদি গ্রামাঞ্চলে যান, গিয়ে দেখবেন ইলেকশনের জন্য ক্রেজ, উত্তাপ। আজকেই দেখেন একটা দল নির্বাচনে তাদের প্রার্থী কারা হবেন ঘোষণা করেছে।

ইএ/এসএন

মন্তব্য করুন