© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ ১১ মামলার আসামি আটক

শেয়ার করুন:
ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ ১১ মামলার আসামি আটক
own-reporter-jhenaidah
০৮:০৩ পিএম | ০৪ নভেম্বর, ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ শফিউদ্দিন শফি (৪৪) নামে ১১ মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার ফুলবাড়িয়া গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ শফিউদ্দিন শফি (৪৪) নামে ১১ মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে উপজেলার ফুলবাড়িয়া গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

শফিউদ্দিন শফি কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে শামসুদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ফুলবাড়িয়া গেট এলাকা থেকে শফিউদ্দিন শফি নামে ওই ডাকাতকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে ডাকাতিসহ ১১ মামলা রয়েছে। এ সময় তার কাছ থেকে দেশীয় পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন