© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেঙ্গু জ্বরে খুলনা মেডিকেলে নারীর মৃত্যু

শেয়ার করুন:
ডেঙ্গু জ্বরে খুলনা মেডিকেলে নারীর মৃত্যু
own-reporter-khulna
১২:৩৪ পিএম | ০৫ নভেম্বর, ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সবিতা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে খুমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সবিতা যশোর জেলার কেশবপুর উপজেলার হারাধনের স্ত্রী।

খুমেকের মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, রোববার ডেঙ্গুজ্বরে আক্রান্ত গৃহবধূ সবিতাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

এ নিয়ে খুলনায় এ পর্যন্ত ওই জ্বরে ২৫ জনের মৃত্যু হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন